মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

৪টার সমাবেশ ৫টায়ও শুরু করতে পারেনি এনসিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নতুন বাংলাদেশের রূপরেখা উপস্থাপন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৪টায় সমাবেশ শুরুর কথা ছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। কিন্তু বিকেল ৫টায়ও আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু করতে পারেনি তারা। দলটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় শীর্ষ নেতারা এখনো সমাবেশস্থলে না আসায় সমাবেশ শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু না হলেও বিকেল ৩টার পর থেকে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। এসময় বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। প্রতিটি মিছিলে ২০ থেকে ৫০ জনের মতো উপস্থিতি দেখা গেছে।

কিশোরগঞ্জ থেকে আসা দলটির এক নেতা বলেন, ৩টা থেকে সমাবেশস্থলে এসে বসে আছি। কখন শুরু হবে এখনো বলতে পারছি না। সম্ভবত আরও লোকজন এলে সমাবেশ শুরু হবে।