শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

ইসলামি দলগুলোর সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে আগামী  নির্বাচনে সমমনা ইসলামী দলসমূহের সাথে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হজরত হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নুরিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ইসলামী দলগুলোকে এক প্লাটফর্মে দেখতে চায়। দেশবাসীর সেই প্রত্যাশা পূরণে বাংলাদেশ খেলাফত আন্দোলন সব ধরনের ছাড় দিতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ খেলাফত আন্দোলন দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করে আসছে।  ইসলামী ও সমমনা দলসমূহ জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে জনগণের প্রত্যাশিত পরিবর্তন বা সরকার গঠনের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ খেলাফত আন্দোলন নির্বাচনে অংশগ্রহণের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। ইতিমধ্যেই দেশব্যাপি প্রার্থী তালিকা তৈরি ও প্রার্থী যাচাই-বাছাই এর প্রক্রিয়া চলমান। 

মজলিসে আমেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত আন্দোলনের উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা হাজী ফারুক আহমদ, মহাসচিব  মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমির শায়খুল হাদীস মাওলানা শেখ আজিম উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাইদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, হাজী জালাল উদ্দীন বকুল, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, আলহাজ্ব শাহজাহান মিয়া, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ লিটন চৌধুরী, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা তৌহিদুজ্জামান, এডভোকেট জয়নুল আবেদীন বকুল, মাওলানা গাজী ইউসুফ মাওলানা শেখ সাদী, মাওলানা আবুল হাসান কাসেমী, মৌলভী আব্দুর রকিব, মুফতী শিহাব উদ্দিন কাসেমী, মাওলানা মুফতি ইলিয়াস মাদারীপুরী, মুফতি আব্দুল বারী, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা মোশাররফ হোসেন রায়পুরী, মাওলানা রুহুল আমিন, হাফেজ মাওলানা অলিউল্লাহ, মুফতি কামরুল ইসলাম ও মুফতি আল আমিন প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ