শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

বাংলাদেশ খেলাফত মজলিসের ২য় ধাপের প্রার্থী তালিকা প্রকাশ রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীদের তালিকা চূড়ান্তকরণের কার্যক্রম অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে দ্বিতীয় ধাপের তালিকা প্রকাশ করা হবে আগামীকাল রোববার (১৭ আগস্ট)।

এ উপলক্ষে বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরের চানমিয়া হাউজিংয়ে অবস্থিত হলি উম্মাহ (আমিরে মজলিসের ব্যক্তিগত কার্যালয়) প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক প্রার্থী তালিকা ঘোষণা করবেন।

স্থান: বাসা নং ৪১/২৫, রোড নং ৩, ব্লক-বি, চানমিয়া হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা-১২১৩ (জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ মাদ্রাসার উত্তর পাশে)।

এর আগে গত ১৭ জুলাই প্রথম ধাপে মোট ২২৩ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিস।

ওইদিন রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

সংবাদ সম্মেলনে দলীয় অবস্থান ব্যাখ্যা করে জানানো হয়, আগামী জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিস নিম্নকক্ষে আংশিক অনুপাতিক প্রতিনিধিত্ব এবং উচ্চকক্ষে পূর্ণ অনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক দ্বিকক্ষীয় সাংবিধানিক কাঠামোর পক্ষে অবস্থান নিয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ