শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

আগামীর বাংলাদেশ হবে খেলাফতের: ইবনে শাইখুল হাদিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। যারাই ইসলামের বিপক্ষে তারাই স্বাধীনতার দুশমন। আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ।

শনিবার (১৬ আগস্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা শাখার আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্বরে গণহত্যার বিচার, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজোয়ার সৃষ্টি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে এ গণসমাবেশের আয়োজন করা হয়।

মাওলানা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তার দোসররা দেশ থেকে চলে গেলেও, তাদের ষড়যন্ত্র থেমে নেই। 

তিনি বলেন, স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব। বিগত ১৫ বছর শেখ হাসিনা এদেশের রাষ্ট্র ও রাজনীতিতে ইসলামকে মাইনাস করতে গিয়ে তিনি নিজেই মাইনাস হয়ে গেছে। আগামী দিনে যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, তারাই মাইনাস হবে।

জনসভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মজিদ মোল্লা। তিনি আগামী সংসদ নির্বাচনে রিকশা মার্কায় ভোট প্রার্থনা করেন।

সংগঠনের উপজেলার শাখার সভাপতি মুফতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সারোয়ার হাসান আলমগীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লা আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল হাসান, জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ খন্দকার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মঈনুল ইসলাম খন্দকার প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ