শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

গাজা দখল পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন ফিলিস্তিনের গাজা সিটি দখলের ইসরাইলি পরিকল্পনা এবং চলমান আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ইসরাইলের গাজা দখলের পরিকল্পনা আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও জাতিসংঘের প্রস্তাবিত নীতির স্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৪২ নম্বর প্রস্তাব অনুযায়ী, ইসরাইলকে ১৯৬৭ সালের সীমান্তে ফিরে যেতে হবে। কিন্তু ইসরাইল তার আগ্রাসন চালিয়ে যাচ্ছে, যা জাতিসংঘের অবস্থানকে ক্ষুন্ন করছে এবং আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা প্রকাশ করছে।

তিনি আরও বলেন, ইসরাইল গাজার ওপর পরিকল্পিত হামলা চালিয়ে মানব ইতিহাসে এক নৃশংসতম ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। শিশু, নারী ও বৃদ্ধসহ ষাট হাজারের অধীক সাধারণ নাগরিক নিহত ও লক্ষ লক্ষ আহত হয়েছেন। হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, গীর্জা এবং ঘরবাড়ি লক্ষ্য করে চলা ধ্বংসযজ্ঞ একটি বে-নজীর বর্বরতার নিদর্শন। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, লক্ষাধিক ফিলিস্তিনি পরিবার এই হামলায় নিঃস্ব হয়েছে।

মাওলানা জালালুদ্দীন বলেন, ইসরাইল প্রকাশ্যভাবে গাজা দখলের নীলনকশা ঘোষণা করেছে এবং প্রায় ১০ লক্ষ ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুতির পরিকল্পনা করছে। এটি জাতিসংঘের নীতির পরিপূর্ণ লঙ্ঘন। এই আগ্রাসন জাতিসংঘের অবস্থানকে ক্ষুন্ন করছে, তার প্রয়োজনীয়তাকে অস্বীকার করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাচ্ছে যে, যদি ইচ্ছা করে, ইসরাইল মধ্যপ্রাচ্যের যেকোনো স্থানে তার আধিপত্য কায়েম করতে সক্ষম।

বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ আরো বলেন , এ ঘটনায় আরব রাষ্ট্রগুলোর নিরাপত্তা ও সীমানা দীর্ঘমেয়াদে হুমকির মুখে পড়তে পারে। এটি শুধু ফিলিস্তিন নয়, পুরো মধ্যপ্রাচ্য ও বিশ্ব শান্তির জন্যও মারাত্মক হুমকি।

মাওলানা জালালুদ্দীন বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিনের জনগণের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। ইসরাইলের এই আগ্রাসন বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত হতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ