শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

মুরাদনগরে জমিয়তের ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মুরাদনগর উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) বিকালে মুরাদনগর বাজার জামে মসজিদে উপস্থিত সবার প্রস্তাবনার ভিত্তিতে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মাহবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু হানিফ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফার ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাওলানা ইয়াহইয়া ইউনুসী। 

কাউন্সিল অধিবেশনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কুমিল্লা জেলা শাখার সভাপতি মুফতি আমজাদ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কুমিল্লা মহানগর শাখা'র সাধারণ সম্পাদক মুফতি শামসুল ইসলাম জিলানী। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মারুফুর রহমান, কুমিল্লা সদর দক্ষিণের সেক্রেটারি মুফতী ইয়াকুব আলী ও কুমিল্লা মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোশারফ হোসাইন।

এছাড়া মাওলানা মুফতি আবুল ফারাহ ফরিদী মুফতি মহিউদ্দিন,মুফতি আতাউল হক, মাওলানা আবু হানিফ, মাওলানা আবু ইউসুফসহ উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ