শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

জুলাই সনদে প্রবাসীদের স্বীকৃতি দেওয়ার দাবি গণঅধিকার পরিষদের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদানের স্বীকৃতি জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন প্রবাসী অধিকার পরিষদ। 

মঙ্গলবার তারা জাতীয় ঐকমত্য কমিশনে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিটি গ্রহণ করেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেন, অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ছিল। তাদের রেমিট্যান্স দেশের ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই জুলাই সনদে প্রবাসীদের স্বীকৃতি থাকা উচিত। 

স্মারকলিপিতে বলা হয়, মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানে প্রবাসীরা সরাসরি ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু সনদের খসড়ায় তাদের ঐতিহাসিক অবদান, ভোটাধিকার ও জাতীয় রাজনৈতিক কাঠামোয় প্রতিনিধিত্বের বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। কোটি প্রবাসী শুধু অর্থনীতিই নয়, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রারও অপরিহার্য অংশ।

স্মারকলিপিতে চার দফায় বলা হয়েছে-  জুলাই সনদে প্রবাসীদের স্বীকৃতি, ভোটাধিকার, সংসদে প্রতিনিধিত্ব এবং বিশেষ নীতি প্রণয় করতে হবে। 

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ