শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে হাসপাতালে থেকে বাসায় ফিরেছেন। বুধবার (২০ আগস্ট) দুপুরে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে মির্জা ফখরুলের ভেরিফায়েড ফেসবুক আইডিতে জানানো হয়, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব। রাত ১টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ ও চিকিৎসক ড. এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তিনি সেখানে চিকিৎসা নেন।

শায়রুল কবির খান জানান, ঢাকা ফেরার পর বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে বৈঠকে যোগ দেন মির্জা ফখরুল। রাত ১১টা পর্যন্ত বৈঠকে অংশ নেওয়ার পর বাসায় গিয়ে অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

স্থায়ী কমিটির সদস্য ড. জাহিদ হোসেন বলেন, ‘আলহামদুলিল্লাহ, মহাসচিবের অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছেন। সবার কাছে দোয়া কামনা করছি।’

চিকিৎসা শেষে বুধবার দুপুরে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ