শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

কুমিল্লা-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা-৩ (মুরাদনগর-বাঙ্গরা) আসনে হাতপাখা প্রতীকের পক্ষে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

সম্প্রতি দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই স্থানীয় এক ইসলামি সম্মেলনে তাকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

গত বুধবার আসনের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। এর আগে দলের মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

প্রার্থী ঘোষণার পর অতি সম্প্রতি একটি বিশাল মটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নির্বাচনের জানান দেন তিনি। শোভাযাত্রাটি মুরাদনগরের আল্লাহু নাম চত্বর থেকে শুরু হয়ে উপজেলার ২২টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হাতপাখার মটর শোভাযাত্রা দেখার জন্য রাস্তার দু’পাশে নারী, পুরুষ ও শিশুরা ভিড় জমায় এবং হাতপাখার প্রার্থীকে হাত নেড়ে অভিবাদন জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ