শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মুফতি রায়হান জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও সমাজসেবক মুফতি রায়হান জামিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

মানবসেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করা মুফতি রায়হান জামিল দীর্ঘদিন ধরে অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। তার উদ্যোগে বিভিন্ন সময়ে দরিদ্রদের খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা, শিক্ষার্থীদের জন্য সহযোগিতা এবং নানা মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছে।

মুফতি রায়হান জামিল বলেন, ‘রাজনীতি আমার কাছে ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, বরং জনগণের সেবা করার একটি বড় সুযোগ। তাই দল, মত, জাতি ও ধর্ম নির্বিশেষে আমি ফরিদপুর-৪ আসনের জনগণের পাশে থাকতে চাই। তাদের অধিকার আদায় ও উন্নয়নের জন্য কাজ করাই হবে আমার অঙ্গীকার।

এছাড়া তিনি উল্লেখ করেন, সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতাই তার সবচেয়ে বড় শক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার মানবিক কার্যক্রম ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ