শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার

ময়মনসিংহ-২ আসনে খেজুর গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা আবু রায়হান মক্কী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী জুবায়ের খান ,ময়মনসিংহ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে 'জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ' মনোনীত প্রার্থী হিসেবে খেজুর গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা আবু রায়হান মক্কী।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী খেজুর গাছ প্রতীকের দলীয় এ প্রার্থীর নাম ঘোষণা করেন। এসময় দেশের আরও ৫৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

ময়মনসিংহ-২ আসনের জন্য মনোনীত প্রার্থী মাওলানা আবু রায়হান মক্কী দেশের স্বনামধন্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান 'ফুলপুর আদর্শ মাদ্রাসা'র প্রতিষ্ঠাতা পরিচালক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার সভাপতি।

কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, সহকারী মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ