শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

ঢাকা-১৯ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করণীয় নির্ধারণে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর সঙ্গে দলের ঢাকা জেলা উত্তরের সর্বস্তরের নেতাকর্মী, স্থানীয় উলামায়ে কেরাম ও সুধী সমাজের ‘মতবিনিময় সভা' অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাদ জোহর কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলূম, সাভার মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের আয়োজনে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমী৷

জেলা সহ-সভাপতি মুফতি সুলতান মাহমুদের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা উপদেষ্টা মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, সাভার উপজেলা উলামা পরিষদের মহাসচিব মাওলানা আলী আজম, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, সহ- সভাপতি মুফতি আব্দুল্লাহ বিন কাসেম, মুফতি আব্দুল আজীজ, মাওলানা শাহেদ জহিরি, মাওলানা ইবরাহিম, সহসাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মুফতি নাজমুল ইসলাম শাকিল, মুফতি খন্দকার কাওসার হুসাইন, মাওলানা আফসার মাহমুদ, পৌর সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান গুলজার, জেলা শ্রমিক মজলিস সদস্যসচিব মাওলানা ইসমাইল,জেলা খেলাফত যুব মজলিস সভাপতি মাওলানা আব্দুস সবুর খান, জেলা খেলাফত ছাত্র মজলিস সভাপতি মাওলানা আব্দুল্লাহ, আশুলিয়া ইউনিয়ন সভাপতি মুফতি শামসুদ্দিন কাসেমী সহ অন্যান্য নেতৃবৃন্দ৷

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ