সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

পিআর পদ্ধতি যারা বোঝে না তাদের রাষ্ট্র চালানোর জ্ঞান নেই: নায়েবে আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যারা পিআর (Proportional Representation) পদ্ধতি বোঝে না, তাদের রাষ্ট্র চালানোর মতো জ্ঞান নেই। তিনি উল্লেখ করেন, নির্বাচন সুষ্ঠু না হলে দেশ মহাবিপর্যয়ের দিকে ধাবিত হবে, তাই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার সময় পিআর পদ্ধতিকে অগ্রাধিকার দিতে হবে।

ডা. তাহের এই মন্তব্য করেন বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায়। সভার মূল বিষয় ছিল—পিআর পদ্ধতি, জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন।

তিনি বলেন, “আমরা পুরাতন ব্যবস্থাকে বিতাড়িত করেছি। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন ইস্যু আসাটা স্বাভাবিক। দেশে সংস্কারের পথে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই সংস্কারকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের আয়োজন করা প্রয়োজন। তবে যেখানে সবচেয়ে বেশি সংস্কার দরকার, সেখানে একটি দল নোট অব ডিসেন্ট দিয়েছে।”

ডা. তাহের আরও বলেন, “সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন সম্ভব নয়। জনগণ ঘুমিয়ে নেই; তারা সব রাজনৈতিক দলকেই পর্যবেক্ষণ করছে। যদি নির্বাচন পরিকল্পিতভাবে না হয়, সাধারণ মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট গ্রহণ করবে না।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ