সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

রোডম্যাপ কার্যকরের আগে আইনি ভিত্তিতে জুলাই সনদ ঘোষণার দাবি খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী রোডম্যাপের বিষয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ যে রোডম্যাপ ঘোষণা দেওয়া হয়েছে তা কার্যকর হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। এর পূর্বেই জাতীয় ঐক্যমতের আলোকে জুলাই সনদ ঘোষণা এবং রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে তার আইনি ভিত্তি দিতে হবে। 

খেলাফত মজলিস মহাসচিব বলেন, তা না হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। পেশীশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নতুন বাংলাদেশে সকলের। নির্বাচনের পূর্বেই প্রয়োজনীয় সংস্কার জরুরি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন এখনো কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। গণহত্যাকারী পতিত ফ্যাসিস্টদের বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান নয়। 

তিনি বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তি বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয় সংস্কারের পক্ষে জনরায় শুরু থেকেই রয়েছে। সরকারকে জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ