শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

দেশবাসী আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চায়: গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ২৮ আগস্ট, বৃহস্পতিবার নির্বাচন কমিশন কর্তৃক কর্মপরিকল্পনা ঘোষণার প্রতিক্রিয়ায় বলেছেন, আধুনিক জাতিরাষ্ট্রে  নির্বাচন গুরুত্বপূর্ণ। আমরাও নির্বাচনের জন্য মুখিয়ে আছি। কিন্তু আজকের বাংলাদেশ একটি রক্তস্নাত বিশেষ পরিস্থিতিতে বিরাজ করছে। গত ২৪ এর জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত ও জীবন উৎসর্গ করেছে ৫৪ বছরের জঞ্জাল দুর করার জন্য, দেশ থেকে স্বৈরতন্ত্র থেকে চিরস্থায়ী মুক্তির জন্য। সেই বিষয়ে কোন রোডম্যাপ না দিয়ে পুরোনো বন্দোবস্তের নির্বাচনী রোডম্যাপ জুলাইকে অস্বীকার করার নামান্তর।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জাতি সংবিধান, রাজনৈতিক সংস্কৃতিসহ সামগ্রিক সংস্কারের জন্য অধির অপেক্ষা করছে। সংস্কারের জন্য নানা কার্যক্রম হয়েছে কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, সংস্কারের সকল চেষ্টাই এখন কাগুজে দলীলে পরিনত হয়েছে। মৌলিক সংস্কারের সামান্যতমও বাস্তবায়ন হয় নাই। তাই অন্য যে কোন রোডম্যাপের আগে জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ দিতে হবে।

ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া যায় নাই, সংবিধানে থাকা স্বৈরাচার তৈরির আইনী সুযোগ এখনো রোধ করা যায় নাই, বিগত ৫৪ বছরে চর্চিত অশুভ নির্বাচন ব্যবস্থার সংস্কার করা যায় নাই। নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা জাতির, আশা, আকাঙ্খা, উদ্বেগ-উৎকন্ঠাকে উপেক্ষা করে পুরোনো অশুভ রাজনৈতিক বন্দোবস্তকে জিইয়ে রাখার অপচেষ্টা ছাড়া কিছু না।

গাজী আতাউর রহমান বলেন, নির্বাচন কি বিদ্যমান নিয়মে হবে না পিআর পদ্ধতিতে হবে তা নিয়ে কোনো সমাধান হয় নাই। অনেক রাজনৈতিক দল পিআর চাইছে। এর একটা সুরাহা হওয়ার আগেই এমন কর্মপরিকল্পনা ঘোষণা করার নৈতিক অধিকার নির্বাচন কমিশনের নাই।  রোডম্যাপে যা বলা হয়েছে তা প্রায় সবই নির্বাচন কমিশনের রুটিন ওয়ার্কের অংশ। পিআর পদ্ধতিতে নির্বাচনের পদ্ধতি নিয়ে জনতার দাবীর বিষয়ে আলোচনার কোন সূচি রাখা হয় নাই। নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখও বলা হয় নাই। একটি সারবস্তুহীন স্মার্ট এই উপস্থাপনার লক্ষ নিয়ে আমরা সন্দিহান। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর নিয়ে যে আলোচনা তা ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা বলেই মনে হচ্ছে।

ইসলামী আন্দোলনের নেতা বলেন, নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন; ভালো। এখন দ্রুততার সাথে জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যাথায় জুলাই অভ্যুত্থানের মূল লক্ষই ব্যর্থ হবে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তা হতে দেবে না।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ