শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

‘জামায়াতের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে ’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ড. মুহাম্মদ ইউনূসের দল বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান। সম্প্রতি বিএনপি থেকে ৩ মাসের জন্য তার (চেয়ারপার্সনের উপদেষ্টা) পদ স্থগিত করা হয়।

ফজলুর রহমান বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এটি আমি বিশ্বাস করি না। এনসিপি তার দল আর জামায়াতের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে। প্র্যাক্টিক্যালি দেশ চালাচ্ছে জামায়াত। আর বিএনপি যদি না বুঝে তাহলে এই দেশের কপালে অনেক বেশি দুঃখ আছে।’ গণমাধ্যমের একটি সাক্ষাৎকারে এসব কথা বলেন ফজলুর রহমান।’

এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন হবে বলে বিশ্বাস করেন না ফজলুর রহমান। তিনি বলেন, ‘ড. ইউনুসের অধীনে কোনো সঠিক নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করি না। এটা উনি গত ১২-১৩ মাসে প্রমাণ করছেন। উনি কোনো নিরপেক্ষ ব্যক্তি নন। কারণ তার সন্তানদের একটা দল আছে, যাদেরকে উনি সন্তান বলেন। আবার কোনো সময় বলেন ওই সন্তানরা তার নিয়োগকর্তা। কাজেই নিয়োগকর্তাদের দলকে উনি যখন কর্মচারী থাকেন উনি তো তাদেরকে সুবিধা দিতেই হবে। এই কারণে এনসিপি তার নিজের দল।

জামায়াত দেশ চালাচ্ছে, আপনার এমন উপলব্ধি হলো কেন? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, ‘সমস্ত ব্যাংক তারা দখল করে বসে আছে। সমস্ত অর্থনীতি ইসলামী ব্যাংকসহ তারা দখল করেছে। শেয়ার মার্কেট ধরে বসে আছে। তাদের আঙুল হিলনে এসপি-ডিসি থেকে ধরে যা আছে সচিব পর্যন্ত পরিবর্তন হচ্ছে বিভিন্ন জায়গাতে এটা সবাই জানে। দেশ তারা (জামায়াত) দখল করে ফেলছে। এটা আমার দল বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো।’

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ