সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

‘শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে জবাবদিহিতা নিশ্চিত করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম বলেছেন, অতীতে সরকারি প্রকল্পগুলোর বাজেট সঠিকভাবে ব্যয় না হওয়ায় জনগণের অর্থ অপচয় হয়েছে। ভবিষ্যতে জনগণের ম্যান্ডেট পেলে জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয়ের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

শুক্রবার (২৯ আগস্ট) বাদ আছর নরসিংদী-৩ শিবপুর আসনের দুলালপুর ইউনিয়নের ৪ ও ৬নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ। সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাওলানা হাফিজউদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হাবিবুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমাইল হুসাইন, ২নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম খন্দকার, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মনির হুসাইন, ৬নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোশাররফ হোসেন, যুব মজলিসের সহসভাপতি মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এবং আসন্ন নির্বাচনে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ