সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

চবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান শিবির সভাপতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষে প্রক্টরসহ বহু শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় এ সংঘর্ষ শুরু হয় এবং সর্বশেষ প্রাপ্ত খবরে সংঘর্ষ চলমান রয়েছে।

এ পরিস্থিতিতে ধৈর্য ধরে শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি রোববার নিজের ফেসবুক পোস্টে লেখেন, “একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় একটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উপ-উপাচার্য ও প্রক্টরসহ অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। সবাইকে ধৈর্যের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থানে থাকার অনুরোধ করছি।”

তিনি আরও বলেন, “প্রশাসনকে অবশ্যই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনতে হবে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ