সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার তরবিয়তি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানযিল হাসান, কুমিল্লা প্রতিনিধি

খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার উদ্যোগে বাছাইকৃত দায়িত্বশীলদের নিয়ে এক তরবিয়তি (প্রশিক্ষণমূলক) সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টায় কুমিল্লা জেলা কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান। সভা পরিচালনা করেন জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাফি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন। তিনি ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “পারস্পরিক ভ্রাতৃত্ব, সহযোগিতা ও বোঝাপড়া শক্তিশালী হলে দাওয়াতি কাজ আরও সুসংগঠিত ও ফলপ্রসূ হবে।”

এছাড়া আলোচনা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক, কৃষিবিদ মাহবুবুর রহমান এবং কুমিল্লা জোন পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন সিদ্দিকী।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা আদিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন জাফরী, ডা. আব্দুল ওহাব শিবলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বাছাইকৃত দায়িত্বশীলরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ