সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার ও নানগারহার প্রদেশে আজ ভোরে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৮ শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সোমবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি আফগান সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় ড. আহমদ আবদুল কাদের বলেন, এ ঘটনায় আহতের সংখ্যা প্রায় তিন হাজার। সীমান্তবর্তী দুর্গম পার্বত্য অঞ্চলে মাটির ঘরবাড়ি ধসে পড়া এবং মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় প্রতিবেশী দেশগুলোকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে বাংলাদেশ সরকারকেও এ মুহূর্তে আফগান সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন প্রদেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রায় ৯ শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে। এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতিও আমি শোক ও সহানুভূতি প্রকাশ করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে সকল বিপর্যয় থেকে রক্ষা করুন—এই প্রার্থনা করছি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ