শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

নুরের ওপর সেনা-পুলিশ হামলা ন্যাক্কারজনক, নিঃশর্ত দুঃখপ্রকাশ করতে হবে: নাহিদ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর সেনা-পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ঘটনাটিকে ‘ন্যাক্কারজনক’ উল্লেখ করে আইএসপিআর-এর বিবৃতি প্রত্যাহার এবং সেনাবাহিনীর পক্ষ থেকে জনগণের কাছে নিঃশর্ত দুঃখপ্রকাশের আহ্বান জানান।

রবিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে। জুলাই সনদে গত তিনটি জাতীয় নির্বাচন অবৈধ ঘোষণা করা হয়েছে। সেই অবৈধ নির্বাচনের সহচর জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, “যারা ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের জনগণই প্রতিরোধ করবে। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর যেসব ভুল হয়েছিল, এবার তার পুনরাবৃত্তি হবে না।”

তিনি আরও যোগ করেন, “নতুন বাংলাদেশ গড়তে চাইলে নির্বাচন, সংস্কার এবং নতুন সংবিধান সবকিছুই বাস্তবায়ন করতে হবে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ