সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি

আবারও সিটি স্ক্যানের জন্য নেওয়া হলো নুরকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর রমনা এলাকায় হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাকে পুনরায় সিটি স্ক্যানের জন্য নেওয়া হয়েছে।

নুরের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, নুরকে আবারও সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছে। পোস্টে একটি ভিডিওও শেয়ার করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, নুরকে স্ট্রেচারে করে চিকিৎসক ও দলের নেতাকর্মীদের সহযোগিতায় লিফটে উঠানো হচ্ছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘নুর ভাইকে আবারও সিটি স্ক্যান করার জন্য নেয়া হচ্ছে!’ এডমিনের পক্ষ থেকে পোস্টটি করা হয়েছে বলেও সেখানে উল্লেখ করা হয়।

নুরের সেই পোস্টে অসংখ্য অনুরাগী মন্তব্য করে তার জন্য দোয়া প্রার্থনা করেছেন। অনেকেই লিখেছেন, ‘আল্লাহ ভাইকে সুস্থতার নিয়ামত দান করুন, আমিন।’ কেউ কেউ তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আহ্বানও জানিয়েছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ