শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র আন্দোলনের চাপে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও শয়তানি কর্মকাণ্ড বন্ধ করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিএনপির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচির আগে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগের মতো চাটুকার দলে পরিণত হলে মানুষ বিএনপিকেও ভালোবাসবে না।’

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব, এখানে কোনো আপস নেই।’

শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ছাত্র আন্দোলনের মুখে দেশ থেকে পালালেও সে ভারতে গিয়ে নতুন করে শয়তানি শুরু করেছে। সেখান থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে উসকানি দিয়ে বলছে গোলমাল করতে, মিছিল-মারামারি করতে, নেতাদের আক্রমণ করতে। যদি কারও ওপর হাত পড়ে, তবে সেই হাত ভেঙে দিতে হবে।’

ড. ইউনূসের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘ড. ইউনূস রাজনীতি করতে চান না; তিনি দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। অতীতে শেখ হাসিনার হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত ছিল, কিন্তু আগামী দিনে বিএনপি ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করবে।’

গণমাধ্যমের স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।’

ছাত্রদলকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘ছাত্রসংসদ নির্বাচন বা অন্য কোনো জায়গায় গণ্ডগোল করা যাবে না।’ পাশাপাশি অতীতের ঘটনাকে পেছনে ফেলে পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব প্রতিরোধেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ