সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

ওলামা-মাশায়েখ সম্মেলনের দাওয়াত দিতে সিলেটে জমিয়তের কেন্দ্রীয় প্রতিনিধি দল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনের দাওয়াত পৌঁছে দিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা সিলেট সফরে রয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সিলেট সফরে তাঁরা জামিয়া মাহমুদিয়া হামিদনগর, বাহুবল, হবিগঞ্জের নায়েবে মুহতামিম মাওলানা আবুল কালামকে আগামী ১৮ তারিখে অনুষ্ঠিতব্য সম্মেলনে যোগদানের জন্য বিশেষ দাওয়াত পেশ করেন।

দাওয়াতি সফরে আছেন, জমিয়তের সিনিয়র সহ-সভাপতি হযরত মাওলানা আব্দুর রউফ ইউসুফী, মুফতি জাকির হোসাইন কাসেমী, মাওলানা জামিল আহমদ আনসারী, এডভোকেট মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা ইবাদুর রহমান, মাওলানা নজরুল ইসলাম কাসেমী, মাওলানা আব্দুল ওয়ালিদ চৌধুরী, মাওলানা আহমদ ছগীর, মাওলানা সিদ্দিকুর রহমান চৌধুরী, মাওলানা মুস্তাক আহমদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জমিয়তের নেতারা আশা প্রকাশ করেন, দেশের আলেম-ওলামা ও মাশায়েখরা এ সম্মেলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন। তাঁদের মতে, এই সম্মেলন দেশের ঐক্য, শক্তি ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ