সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

ইনকিলাব সম্পাদকের সঙ্গে জমিয়ত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দৈনিক ইনকিলাবের সম্পাদক ও জমিয়তুল মুদাররিছিনের সভাপতি এম বাহাউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের একটি প্রতিনিধি দল। 

সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর আর কে মিশন রোডস্থ ইনকিলাব ভবনে সম্পাদকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন, দলের সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার শামসুল ইসলাম।  

জমিয়ত নেতারা ইনকিলাব সম্পাদকের হাতে আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলনের দাওয়াতপত্র তুলে দেন এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে তারা পরস্পরে কথা বলেন। 

এ সময় এম বাহাউদ্দীন সাহেব বলেন, এ দেশে ধর্মীয় মূল্যবোধ উপেক্ষা করে সরকার গঠন করা কঠিন। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে আন্তরিক ভূমিকা পালন করতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ