সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

শিক্ষার্থীদের রায় প্রার্থীদের মেনে নিতে হবে : বাকের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের’ সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু বাকের মজুমদার বলেছেন, শিক্ষার্থীরা যে রায় দেবেন, তা প্রার্থীদের মেনে নিতে।

মঙ্গলবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আবু বাকের মজুমদার বলেন, শিক্ষার্থীরা যে রায় দেবে, তা আমাদের মেনে নিতে হবে। এটাই যৌক্তিক এবং এটাই হবে। এর বাইরে কিছু হওয়ার সুযোগ নেই।

সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ভোটের প্রচার শুরুর দিন থেকে এখন পর্যন্ত আনন্দময় পরিবেশ আমরা উপভোগ করেছি। ভোটাররা আগ্রহ নিয়ে ভোট দিতে এসেছেন। আমরা আশা করছি, শিক্ষার্থীরা যোগ্য ব্যক্তিকে নেতৃত্বে আনবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ