শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

পাঁচ ইসলামি দলের লিয়াজোঁ কমিটির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৃহত্তর রাজনৈতিক বোঝাপড়া তৈরির লক্ষ্যে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছে পাঁচটি ইসলামি দলের লিয়াজোঁ কমিটি। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে পাঁচ দলের লিয়াজোঁ কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

সভায় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে জুলাই সনদের আইনি ভিত্তি ও তার ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে দেশব্যাপী জনমত গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাতের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

বৈঠকে উপস্থিত ছিলেন, খেলাফত মসলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ ও প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ