শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন নুরুল হক নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টানা ১৮ দিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

সোমবার বিকেল সোয়া ৫টার দিকে তিনি বাসায় পৌঁছান বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

এ বিষয়ে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “নুরুল হক আজ বাসায় ফিরলেও মঙ্গলবার অন্য একটি হাসপাতালে তার নাকের অস্ত্রোপচার করা হবে। চিকিৎসার প্রয়োজনে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরের আগে তিনি আপাতত বাসায় ফিরেছেন।”

তিনি আরও জানান, “নুরুল হক এখনও হাঁটাচলা করতে পারছেন না। নাকের হাড় ভেঙে যাওয়ায় স্বাভাবিকভাবে কথা বলতেও কষ্ট হচ্ছে। শারীরিক অবস্থার উন্নতিতে আরও কিছুদিন সময় লাগবে।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরসহ বহুজন আহত হন। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হলে জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং বিশেষজ্ঞদের নিয়ে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলতে থাকে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ