শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

ঢাকায় ১৮ ও ১৯ তারিখের বিক্ষোভে নেতৃত্বে দেবেন পীর সাহেব ও শায়েখে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা ও বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘোষিত আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর বৃহস্পতি ও শুক্রবার ঢাকায় যুগপৎ আন্দোলনের কর্মসূচির নেতৃত্ব দেবেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই ও সিনিয়র নায়েবে আমির শায়েখে চরমোনাই।

আগামী ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বাইতুল মোকাররম মসজিদের উত্তরে গেটে বাদ জোহর ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে গণসমাবেশে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতেয়াজ আলম, প্রধান বক্তা হিসেবে থাকবেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

১৯ সেপ্টেম্বর শুক্রবার ঢাকা-১১ এর অধিন বাড্ডা ইউলুপ প্রাঙ্গনে আয়োজিত গণসমাবেশে বাদ জুমা প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। একই দিন ঢাকা দক্ষিণের ধোলাইখাল ট্রাকস্টান্ডে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের আমীর, পীর সাহেব চরমোনাই।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ