শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

গাজীপুরে নির্বাচনী আসনে মাওলানা এহসানুল হকের ব্যাপক গণসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা এহসানুল হক ব্যাপক গণসংযোগ করেছেন। বুধবার তিনি স্থানীয় জনপদ, হাটবাজার ও বিভিন্ন মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে দলের আদর্শ ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন।

গণসংযোগকালে মাওলানা এহসানুল হক বলেন, “জনগণের সেবা করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। আমরা ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করতে চাই। খেলাফতের আদর্শে দেশ গঠনই আমাদের অঙ্গীকার।” এ সময় তিনি আগামী নির্বাচনে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগ কর্মসূচিতে বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। গোসিংগা ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে তার এ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ