শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানায় হাজির জামায়াত নেতা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই আন্দোলনে গণহত্যার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর তাকে ছাড়াতে থানায় হাজির হন এক আওয়ামী লীগ। পটুয়াখালীর বাউফলের এই ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। জামায়াতের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ তুলছেন কেউ কেউ।  

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ছাত্রলীগ নেতা মাইনুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। তিনি মমিনপুর গ্রামের আব্দুস সালাম সিকদারের ছেলে এবং ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

আটকের আগে মাইনুলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, তিনি আওয়ামী লীগের কিছু নেতার সঙ্গে উপস্থিত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় মাইনুল ও তার ভাই আমিনুল নবনির্বাচিত চেয়ারম্যান (আ স ম ফিরোজের শ্যালক ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এনামুল হক ওরফে অপু) পরিচিতদের পক্ষে ভাঙচুর ও সংঘর্ষে জড়িত ছিলেন। আজ আটকের পর তাকে ছাড়াতে থানায় আসেন কেশবপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি গোলাম আবু সাঈদ।

গোলাম আবু সাঈদ বলেন, ‌মাইনুল ছাত্রলীগের কোনো পদে ছিল না। বর্তমানে সে আমাদের ইউনিয়ন জামায়াতের যুব কমিটির অর্থ-সম্পাদকের দায়িত্ব পালন করছে। তাই স্বাভাবিকভাবেই আমি থানায় গিয়েছিলাম।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরুজ্জামান সরকার বলেন, মাইনুলকে ছাড়ার কোনো সুযোগ নেই। তিনি নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছিলেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ