শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়ন শাখার মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় কুলঞ্জে এই অধিবেশন অনুষ্ঠিত হয়, সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সালাম এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা ওলিউর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা নুরুদ্দীন আহমদ তাঁর বক্তব্যে বলেন,

বাংলাদেশ প্রতিষ্ঠার পর আমরা 'সোনার বাংলা', 'সবুজ বাংলা', 'ডিজিটাল বাংলা' দেখেছি, কিন্তু প্রকৃত শান্তি পাইনি। এবার আমরা খেলাফতের অধীনে ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অধিবেশনে আরও উপস্থিত ছিলেন

মাওলানা লুৎফুর রহমান – সহ সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান রাজু – উপজেলা সহ সাধারণ সম্পাদ মাওলানা এবি এম নোমান – পৌর সভাপতি হাফিজ ইয়াহইয়া বিন হাবীব – পৌর সাধারণ সম্পাদক মাওলানা মেরাজুল হক্ব, মাওলানা রিয়াদ আহমদ, মোঃ হাদিউজ্জামান শেখ মারুফ হাসান – ছাত্র মজলিস উপজেলা সভাপতি মোহাম্মদ রেজওয়ান আহমদ সহ সভাপতি আবিদুর রহমান – সাংগঠনিক সম্পাদক সাদিক আহমদ – অফিস সম্পাদক অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য মাওলানা লুৎফুর রহমানকে সভাপতি ও মাওলানা ওলিউর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ তৃণমূলে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ