শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

সমাজে সিরাত পাঠ ছড়িয়ে দিতে ছাত্র মজলিসের সেমিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে নবীজীর (সা.) সীরাত অধ্যয়নের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে একটি সীরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শনির আখড়া দারুল উলুম আজিজিয়া কওমী মাদ্রাসায় এ আয়োজন হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস যাত্রাবাড়ী থানার সভাপতি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এহসান আহমাদ খান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্কুল-কলেজ বিষয়ক সম্পাদক আহমাদ মুরসালিন। এছাড়াও বাংলাদেশ খেলাফত যুব মজলিস কদমতলি থানার সভাপতি মাওলানা আব্বাস উদ্দিন এবং মহানগর পূর্বের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।

সেমিনারে ছাত্রদের জন্য বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগীদের বক্তব্যে নবীজীর (সা.) জীবন, আদর্শ ও শিক্ষা প্রতিফলিত হয়। এতে পাঁচজন বিজয়ীকে পুরস্কৃত করা হয় এবং সব অংশগ্রহণকারীকে সান্তনা পুরস্কার দেওয়া হয়।

বক্তাগণ আশা প্রকাশ করে বলেন, এ ধরনের সীরাতভিত্তিক আয়োজন ছাত্র সমাজে ইসলামী জ্ঞান, নৈতিকতা ও উদ্যমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ