শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

দেবিদ্বারে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানযিল হাসান (কুমিল্লা প্রতিনিধি)

খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুমিল্লার দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমু’আ, উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা শামীম আল হাসান।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের দেওয়াল ঘড়ি প্রতীকে সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুজিবুর রহমান ফরাজি (পীর সাহেব সূর্যপুর)।

সমাবেশে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ, মাওলানা হাবিবুর রহমান ক্বাফীসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, খেলাফত মজলিসের ৬ দফা দাবি জনগণের অস্তিত্ব রক্ষা, অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের দাবি। তাঁরা আরো বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই,জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে খেলাফত মজলিস রাজপথে রয়েছে এবং থাকবে। ইনশাআল্লাহ!

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ