সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

দূরপাল্লার নতুন অস্ত্র মোতায়েন ইউক্রেন : জেলেনস্কি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

দূরপাল্লার নতুন অস্ত্র মোতায়েন করার ঘোষণা দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ এমন একটি অস্ত্র তৈরি করেছে যা ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সূত্র:আল জাজিরা

চলতি সপ্তাহে রাশিয়ার পশ্চিমাঞ্চলে একটি বিমানবন্দরে এক হামলায় বেশ কয়েকটি রুশ সামরিক বিমান ধ্বংস হয়েছে। দূরপাল্লার নতুন এই অস্ত্রটি ইউক্রেনের মিনিস্ট্রি অব স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রিজ তৈরি করেছে। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি এই অস্ত্রের বিষয়ে বিস্তারিত জানাননি।

আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বৃহস্পতিবার রাতে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘এখন যে কাজ  হবে এ নতুন অস্ত্রের পাল্লা আরও বাড়ানো।’

নতুন ইউক্রেনীয় দূরপাল্লার অস্ত্রের বিষয়ে জেলেনস্কির এই দাবি এমন এক সময়ে সামনে এলো যখন শুক্রবার ভোরে রাশিয়ান এক কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার পশ্চিম অঞ্চল পসকভে ‘অজ্ঞাত একটি বস্তুকে ধ্বংস করেছে’ তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট।

এই একই অঞ্চলে গত বুধবার ইউক্রেনীয় হামলায় ঘটনা ঘটে এবং ওই হামলায় আইএল-৭৬ মডেলের রাশিয়ার চারটি ভারী সামরিক পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়ার এই অঞ্চলটি লাটভিয়া এবং এস্তোনিয়ার সীমান্তের কাছে অবস্থিত।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ