সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

খোঁজ মিলল সাগরের তলদেশে রহস্যময় স্বর্ণের ডিম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

গল্পের বই নয়, বাস্তবেই বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের তলদেশে খুঁজে পেয়েছেন রহস্যময় ‘স্বর্ণের ডিম’। তাদের ধারণা, এটি অজানা কোন সামুদ্রিক প্রাণীর ডিম হতে পারে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের ( এনওএএ) একটি গবেষণা দল আলাস্কায় প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সমুদ্রের তলদেশে এই ডিম সদৃশ বস্তুটি খুঁজে পান।

দলটি ‘সিস্কেপ আলাস্কা ৫’ অভিযান পরিচালনার সময় সমুদ্রপৃষ্ঠ থেকে দুই মাইল গভীরে একটি বিলুপ্ত আগ্নেয়গিরির সন্ধান চালানোর সময় এটি খুঁজে পায়। এর ব্যাস প্রায় ৪ ইঞ্চি।

এনওএএ এক বিবৃতিতে জানিয়েছে, অনুসন্ধানের সময়ে যখন বিজ্ঞানীরা এটি খুঁজে পান তখন তারা খুবই অবাক হয়েছিলেন। প্রথমে এটিকে প্রবালের সাথে যুক্ত স্পঞ্জ বলেই ধারণা করেছিলেন তারা।

‘ওশান এক্সপ্লোরেশন’ কো-অর্ডিনেটর স্যাম ক্যান্ডিও বলেন, এটি কোন পরিচিত বা অপরিচিত প্রজাতির ডিম বা আবরণ কিনা তা এখনও স্পষ্ট নয়।  এর আসল পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

তিনি আরও বলেন, বিজ্ঞানীদের সম্মিলিত মেধা ও মনন কাজে লাগিয়ে এবং অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে এটিকে ল্যাবে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ