সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

হিজাব ছাড়া বের হলেই ১০ বছর কারাদণ্ডের বিল পাস ইরানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

ইরান সরকার নারীদের ইসলামি পোশাক পরিধানের বিষয়ে কঠোর হচ্ছেন। সম্প্রতি ইসলামিক পোশাক বিধি আইন অমান্যকারীদের জন্য শাস্তির বিধান রেখে সংসদে ‘হিজাম বিল’ নামে একটি বিল পাস করেছেন দেশটির আইন প্রণেতারা।

গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) ইরানের সংসদে এই বিল পাস করেন তারা।

নতুন পাস হওয়া এই খসড়া আইন অনুযায়ী- বিদেশি বা শত্রু দেশের সরকার, সংবাদমাধ্যম, কোনো গোষ্ঠী অথবা সংস্থার প্ররোচনায় পরে কেউ হিজাব বা যথাযথ পোশাক না পরলে অভিযুক্তের ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

তবে তিন বছরের জন্য পরীক্ষামূলকভাবে অনুমোদন দেয়া এই বিলটি এখনো আইনে পরিণত হয়নি।  ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হবে।

উল্লেখ্য, হিজাব আইন না মানায় মাশা আমিনি নামে এক তরুণীকে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর গ্রেফতার করে দেশটির পুলিশ। পরে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ১৬ সেপ্টেম্বর হাসপাতালে তার মৃত্যু হয়। অভিযোগ ওঠে পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। পরে সারা দেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে সংহতি জানালে একপর্যায়ে তা ইরান সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আন্দোলনে সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫ শতাধিক বিক্ষোভকারী নিহত হয়। এছাড়াও গ্রেফতার করা হয় কয়েক হাজার নারী,পুরুষ ও শিশুদেরকে।

 সূ্ত্র্র্র্র্র্র্র্র্র্র: আল জাজিরা

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ