সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) নাইজেরিয়ার সীমান্তবর্তী সেমে-পডজি শহরে চোরাই জ্বালানি ডিপোতে বিস্ফোরণে ভয়াবহ আগুন লাগে।

আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে,  প্রত্যক্ষদর্শীরা জানান, নাইজেরিয়া-বেনিন সীমান্তবর্তী ওই এলাকায় শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে। পেট্রোল আনলোড করার সময় আগুনের সূত্রপাত হয়।

বেনিনের স্বরাষ্ট্রমন্ত্রী আলাসেন সেদৌ বলেছেন, আগুনের কারণ পাচার করা জ্বালানি। অগ্নিকাণ্ডে নিহতদের মৃতদেহ বাজেভাবে পুড়ে কয়লা হয়ে গেছে।

স্থানীয় বাইকচালক সেমেভো নোনাগনন বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমি ঘটনাস্থল থেকে খুব বেশি দূরে থাকি না। আগুনের কারণ না বলতে পারলেও তিনি বলেন, এখানে একটি বড় পেট্রোল পাম্প রয়েছে। সেখানে গাড়ি, ট্রাইসাইকেল এবং মোটরসাইকেল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জ্বালানি নিতে আসে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ