সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

দু’হাতে ভর করে কাবা তাওয়াফ করলেন ঘানিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

কাতারে ফিফা বিশ্বকাপের মঞ্চ আলোড়িত করেছিলেন ২০ বছর বয়সী ঘানিম আল মুফতাহ। তার মনোমুগ্ধকর কুরআন তেলাওয়াতে অবাক হয়েছিলো পৃথিবী। মানবদরদি এ যুবকের দু’টি পা নেই। তাই ওমরাহ পালন করতে গিয়ে দু’হাতেই তিনি পবিত্র কাবা তাওয়াফ করেন।

কাতারভিত্তিক আল-আরাবিয়া উর্দুর এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার (০১ অক্টোবর) ঘানিম আল-মুফতাহ ওমরাহ পালন করতে সৌদি আরবে যান। ওমরাহ পালনের সময় মসজিদুল হারাম প্রশাসন তাকে বিশেষ সুযোগ-সুবিধা দেন। নিরাপত্তা কর্মীরাও তাকে সাহায্য করেন। তার জন্য ইলেকট্রিক হুইল চেয়ারের ব্যবস্থা করা হলেও তিনি হাতের সাহায্যেই স্বাচ্ছন্দ্যে বায়তুল্লাহ তাওয়াফ করেন।

ঘানিম আল-মুফতাহ বলেন, ‘আমার পা না থাকলে কী হবে, আমার আল্লাহ আমাকে শক্তিশালী হাত দিয়ে কৃতজ্ঞ করেছেন। এ হাতই আমার পায়ের বিকল্প। আমি আল্লাহর দেয়া এ হাত দিয়েই বায়তুল্লাহ তাওয়াফ করবো’।

কুরআনের একটি আয়াতও তিনি তেলাওয়াত করেন, ‘আল্লাহ কাউকে তার শক্তির বেশি বোঝা দেন না।’ (সুরা: আল-বাকারা, আয়াত: ২৮৬)

কাতারি নাগরিক ঘানিম আল মুফতাহ অঙ্গবিচ্ছেদ নিয়ে জন্মগ্রহণ করেন। কডাল রিগ্রেশন সিনড্রোমে আক্রান্ত তিনি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ