অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বের কিছু অঞ্চলে দাবানল ক্রমশ ছড়িয়ে পড়ছে। দেশটির ভিক্টোরিয়া প্রদেশে একটি দাবানল রাতারাতি তিনগুণেরও বেশি ছড়িয়ে পড়েছে।
এছাড়া তাসমানিয়া প্রদেশের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের দেশটির নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ভিক্টোরিয়া প্রদেশের গিপসল্যান্ড অঞ্চলের পূর্ব অংশে প্রবল বাতাসের কারণে মঙ্গলবার প্রায় ১৭ হাজার হেক্টর (৬৬ বর্গমাইল) এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে প্রাদেশিক দমকল কর্তৃপক্ষ।
কান্ট্রি ফায়ার অথরিটি ভিক্টোরিয়ার চিফ অফিসার জেসন হেফারনান বলেছেন, ‘আজ খুব ভোরে আমরা বিভিন্ন দলে ভাগ হয়ে কাজে নেমে পড়েছি। বেশ বড় আগুন বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। এটি বেশ কঠিন
