সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

থাইল্যান্ডে  মার্কেটে হামলার পর বাড়তি নিরাপত্তা

এম. মোশাররফ হোসাইন
এম. মোশাররফ হোসাইন
শেয়ার
ছবি: সংগৃহীত

অভিজাত মার্কেট সিয়াম প্যারাগনে কিশোরের গুলিতে তিনজন নিহতের ঘটনায় থাইল্যান্ডে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে শুরু করে শপিংমল এবং বিনোদন ও পর্যটন স্থানগুলোতেও বাড়তি সতর্কতা গ্রহণ করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে যারা থাইল্যান্ড ভ্রমণ করবেন, তাদেরকেও নিজেদের নিরাপত্তায় মনোযোগী হতে হবে। গত ৩ অক্টোবর (মঙ্গলবার) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অভিজাত শপিং মল সিয়াম প্যরাগনে ১৪ বছর বয়সী কিশোর বন্দুক নিয়ে প্রবেশ করেন এবং এলোপাতাড়ি গুলি করতে থাকেন। এই ঘটনায় যে তিনজন মারা যায়, তাদের মধ্যে একজন চায়নিজ ও একজন মিয়ানমারের পর্যটক। আরেকজন থাই নাগরিক। এছাড়াও আহত ৫ জনের মধ্যে একজন চায়নিজ পর্যটক। এই ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে চায়নিজ গণমাধ্যমে থাইল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন সাংবাদিকদের জানিয়েছেন, চায়নিজ পর্যটকরা সবসময় এখানে উষ্ণ অভ্যর্থনা পাবেন। যা ঘটেছে, তার জন্য আমরা দুঃখিত। দেশের বন্দুক ব্যবহারের নীতিমালা আরও কার্যকর করা হবে এবং নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হবে। বিদেশি পর্যটকদের à