মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সৌদি আরবে ৬ দিনে গ্রেপ্তার ১৬৭৯০ অভিবাসী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

আবাসিক, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের দায়ে দেশের বিভিন্ন স্থান থেকে ১৬৭৯০ জন বিদেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ৫ থেকে ১১ই অক্টোবর পর্যন্ত এ বিষয়ে কড়া অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আবাসিক নিয়ম লঙ্ঘন করে বসবাসের জন্য গ্রেপ্তার করা হয়েছে ১০১৭৭ জনকে। তাদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কিনা তা জানা যায়নি। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ।

এতে বলা হয়, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করার জন্য গ্রেপ্তার করা হয়েছে ৪৫২৩ জনকে এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে ২০৯০ জনকে। সীমান্ত অতিক্রম করে সৌদি আরব প্রবেশের চেষ্টা করার কারণে গ্রেপ্তার করা হয়েছে ৭০৯ জনকে। এর মধ্যে শতকরা ৬৩ ভাগ ইয়েমেনি, ৩৪ ভাগ ইথিওপিয়ার এবং শতকরা ৩ ভাগ অন্যান্য দেশের। অন্যদিকে সৌদি আরব থেকে বেআইনিভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয়েছে ৮৬ জনকে। যারা আবাসিক আইন লঙ্ঘনকারী, কাজের নিয়মকানুন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দিয়েছেন এমন অভিযোগে যুক্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ৪৫৭২৪ জন ব্যক্তিকে এসব নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

এর মধ্যে ৩৮০৪০ জন পুরুষ এবং ৭৬৮৪ জন নারী। তাদের মধ্যে ৩৯৯১ জনকে নিরাপদ ভ্রমণ বিষয়ক ডকুমেন্টের জন্য সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনে পাঠানোর কথা। ৮৭৪৫ জনকে এরই মধ্যে তাদের দেশে পাঠিয়ে দেয়া হয়েছে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ