ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নজিরবিহীন হামলার পর ইসরায়েলকে সমর্থন যোগাতে দেশটি সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। হামাসের হামলার বিষয়ে জানতে সোমবার (১৬ অক্টোবর) তেলআবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এমন সময় বিমান হামলার সাইরেন বেজে উঠলে ভয়ে বাঙ্কারে লুকান ব্লিংকেন ও নেতানিয়াহু।
মঙ্গলবার (১৭ অক্টোবর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, সোমবার তেল আবিবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু’র বৈঠকের সময় বিমান হামলার সাইরেন বেজে উঠলে পাঁচ মিনিটের জন্য তারা একটি বাঙ্কারে আশ্রয় নেন।
