বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হাসপাতালে হামলার জেরে বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হাসপাতালে ইসরায়েলের বোমা হামলার জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বুধবার (১৮ অক্টোবর) পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন আরব নেতারা। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে মধ্য গাজার আল–আহলি আরব নামের একটি হাসপাতালে এ হামলা হয়। হামলায় প্রাণ গেছে অন্তত ৫০০ জনের।  

ইসরায়েল সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট জর্ডানের আম্মানে বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আল-সিসি এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের কথা ছিল। কিন্তু গাজার আল-আহলিল হাসপাতালে ইসরাইলের নারকীয় বোমা হামলার পর বৈঠকটি বাতিল করা হয়েছে। -আলজাজিরার।

জর্ডানে বাইডেনের সফর স্থগিত করা হয়েছে, তিনি এখন শুধুমাত্র ইসরায়েল সফর করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর, জর্ডান ও তুরস্ক গাজার আল-আহলি আরব হাসপাতালে বিমান হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই মৃত্যুর জন্য হামাসকে দায়ী করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা চালানোর পর ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট আব্বাস এবং তিনি জর্ডান থেকে তাৎক্ষণিকভাবে রামাল্লায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। এদিকে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে, সঙ্গে বাইডেনের সফরও। তিনি বলেন, যুদ্ধ বন্ধ ছাড়া এখন আর কোনো কথা বলার প্রয়োজনীয়তা নেই। এ মুহূর্তে বৈঠক করে কোনো লাভ নেই।

এম আই

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ