ইসরায়েলের পাশে দাঁড়াতে ২ হাজার মার্কিন সেনা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুই প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে এই তথ্য জানায় মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন।
তারা জানিয়েছেন, দুই হাজার মেরিন ও নাবিক নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রের র্যাপিড রেসপন্স ফোর্সকে ইসরায়েলের জলসীমার কাছে পাঠানো হচ্ছে। ইসরায়েলকে পাহারা দিতে এর আগে পাঠানো একাধিক রণতরি ও যুদ্ধজাহাজের সঙ্গে যোগ দেবে সংঘাত মোকাবিলায় দক্ষ এই বাহিনী।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ইরান ও তাদের সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি কড়া সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এর আগে মার্কিন কর্মকর্তারা জানান, তাদের ইসরায়েলে চিকিৎসা ও লজিস্টিক সহায়তার জন্য মোতায়েনের সম্ভাবনা রয়েছে। তবে সেনাদের কোথায় মোতায়েন করা হবে, তা সুনির্দিষ্টভাবে জà
