বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

মঙ্গলবার রাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। হাসপাতালে হামলা চালিয়ে শত শত বেসামরিক নাগরিককে হত্যার ঘটনায় ‘হতভম্ব’হয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

হাসপাতালে হামলার কঠোর নিন্দা জানিয়ে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে আন্তোনিও গুতেরেস আরও বলেন, আন্তর্জাতিক আইনে সব হাসপাতাল ও চিকিৎসাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার কথা বলা আছে।

এছাড়া বুধবার চীনের রাজধানী বেইজিং-এ বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো প্রকল্পের একটি ফোরামে জাতিসংঘের প্রধান ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধে ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির আহ্বান জানান।

তিনি বলেন, "আমরা যে মহাকাব্যিক মানবিক যন্ত্রণার প্রত্যক্ষ করছি, তা কমাতে আমি অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।"

এদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক গাজার আল আহলি হাসপাতালে হামলাকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন।

জেনেভা থেকে জারি করা এক বিবৃতিতে তিনি বলেন, “হাসপাতালগুলি পবিত্র এবং এ হামলার জন্য যারা দায়ী তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।”

মানবাধিকার সংস্থাগুলোৎ নিয়মমতে, যুদ্ধক্ষেত্রেও যে কোন হাসপাতালে হামলা যুদ্ধাপরাধের সমান। যদিও শুরু থেকেই ইসরায়েল গাজার হাসপাতালে হামলার দায় অস্বীকার করছে।

সূত্র: রয়টার্স

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ