রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের তুলনা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস ও পুতিনকে যুদ্ধে জিততে দেব না।
স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) হোয়াইট হাউসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন একথা বলেন। খবর বিবিসি।
হামাস ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়ই প্রতিবেশী দেশের গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
আমেরিকার জনগণকে উদ্দেশে করে জো বাইডেন বলেন, ইসরায়েল ও ইউক্রেনের সফলতা নিশ্চিত করা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।কারণ পুতিন ইউক্রেন দখল করলে নিজেকে ইউক্রেনে সীমাবদ্ধ রাখবেন না।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা আগের চেয়ে শক্তিশালী। আমেরিকা বিশ্বের কাছে এখনও একটি আলোকবর্তিকা। একটি মহান জাতি হিসেবে আমাদের দায়িত্ব তাà
