গাজায় চলতে থাকা ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৩০০’র বেশি ফিলিস্তিনি মারা গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বিমান হামলায় গাজার উত্তরাঞ্চল ও এর পার্শ্ববর্তী এলকাগুলো প্রায় মাটির সাথে মিশে গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের বিমান হামলায় মারা যাওয়া মানুষের অর্ধেকের বেশি নারী ও শিশু। এর মধ্যে শনিবার রাতেই বোমা হামলায় অন্তত ৫৫ জন মারা গেছেন বলে জানিয়েছে হামাস।
জাতিসঙ্ঘ বলেছে, এখন পর্যন্ত গাজার ১৪ লাখের বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে পাঁচ লাখের বেশি মানুষ জাতিসঙ্ঘ নিয়ন্ত্রিত ১৪৭টি আশ্রয়কেন্দ্রে থাকছেন।
