'সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার' রয়েছে এমন যুক্তিতে ইসরায়েলকে সমর্থন জানিয়েছে পশ্চিমা বিশ্বের দেশগুলো। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি ও ইতালি এই সমর্থন জানিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
চলমান ইসরায়েল-হামাস সংঘাত নিয়ে রোববার (২২ অক্টোবর) ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি ও ইতালির সরকারপ্রধানেরা। আলোচনার পর হোয়াইট হাউজ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রতি দেশগুলো সুস্পষ্ট সমর্থন ব্যক্ত করেছে।
চলমান যুদ্ধের মাঝেই নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে সোমবার (২৩ অক্টোবর) ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ মঙ্গলবার (২৪ অক্টোবর) ইসরায়েল সফরে যাচ্ছেন। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনা
