বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘হামাস’ নিঃশেষ করা যাবে না, এটি ফিলিস্তিনিদের হৃদয়ের প্রতিনিধি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

।।জহিরুল ইসলাম।।

দুই সপ্তাহেরও অধিক সময় ধরে দখলদার ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে চলছে ভয়াবহ যুদ্ধ। ইসরায়েলের বহুকালের অব্যাহত অত্যাচার থেকে বাঁচতে প্রতিরক্ষামূলক যুদ্ধের সূচনা করে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস।  হামাসের এই প্রতিরোধ অভিযানকে অনেকেই বাঁকা চোখে দেখছে। ভয়াবহ এ  যুদ্ধে প্রাণহারানো ও হতাহতদের দায় ছুঁড়ে দিচ্ছে হামাসের দিকে। তাদের মন্তব্য— হামাস মূলত ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করে না। এবার তাদের এই মতকে অলীক কল্পনা বলে আখ্যা দিয়েছেন এক ইসরায়েলি লেখিকা।  হামাস ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করে না— এমন চিন্তা পরিহার করার আহ্বান জানিয়ে ওই লেখিকা বলেন যে,  এটা তো স্পষ্ট সত্য যে, গাজায় অনুষ্ঠিত নির্বাচনে হামাস বিজয়ী হয়েছিল। শুধু তাই নয়;  তারা পশ্চিম তীরেও বিজয়ী হবে বলে সুনিশ্চিত ধারণা করা হয়।আর এ কারণেই সেখানে কোনো নির্বাচন হয় না। হামাস ফিলিস্তিনিদের আত্মার গভীরে বাস করে।

লেখক আইনাত উইল্ফ ইসরায়েলি সংবাদপত্র ‘মাকোর রিশোন’ এ “আসুন বিভ্রম ভেঙে ফেলি: হামাস সমস্ত ফিলিস্তিনিদের আত্মার প্রতিনিধিত্ব করে”শিরোনামে একটি প্রবন্ধ লিখেছেন। সেই প্রবন্ধে তিনি বলেন, যদিও হামাসের মাত্র কয়েক হাজার প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা রয়েছে। কিন্তু তারা সবাই ফিলিস্তিন স্বাধীন করার মানসে সর্বাত্মক লড়াই চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ফিলিস্তিন স্বাধীন করার লক্ষ্যে হামাস এবং অন্যান্য দল উপদলের মধ্যে কোনও পার্থক্য নেই। তারা সবাই এক ও অভিন্ন।

লেখিকা মনে করেন যে, "হামাসের পতন" বলে কিছু নেই। আগামীকাল গাজার সমস্ত অস্ত্র এবং সমস্ত টানেল শেষ হয়ে গেলেও,  ভিন্ন নামে আরেকটি নতুন সংগঠন তৈরি হবে। তারা ফিলিস্তিনের স্বাধীনতা রক্ষা এবং প্রতিটি নাগরিককে অর্থবিত্তে প্রতিষ্ঠিত ও সুসংগঠিত করতে চেষ্টা চালাবে।

সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ